Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ০০:১৪

আবিরা জাহান নুসরাত

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত  হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় মো. আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। এসময় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। নেওয়ার পথে শারীরিক অবস্থার বেশি অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুজ্জামান বলেন, আজ দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রী মারা গেছে। আমরা বাসটি থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর