Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় ডুবে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ছেড়েছিল, যাত্রী ছিল ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৪:২০

নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হচ্ছে।

কুষ্টিয়া: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের বাসটি কুষ্টিয়ার মজমপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছিল। এ সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তবে ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

এসবি পরিবহনের কাউন্টার মাস্টার আবু সাঈদ জানান, ‘নন-এসি বাসটি সকাল ৭টায় কুষ্টিয়ার মজমপুরে অবস্থিত নিজস্ব কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সকাল ৯টার দিকে বাসটি দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছায়। পরে যাত্রীদের নামিয়ে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।’

বিজ্ঞাপন

বাসের যাত্রী জুবায়ের বলেন, ‘সৃষ্টিকর্তার রহমতে সবাই সুস্থ আছি। বাসে থাকা কোনো যাত্রীর ক্ষতি হয়নি।’

বাসে থাকার আরেক জন যাত্রী সাঈদ আরও জানান, ‘দুর্ঘটনার সময় বাসের ভেতরে চালক ও তার সহকারী ছিলেন। তবে তারা দুজনই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।’

উল্লেখ্য, দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় এসবি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর