Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় মজুত তেল বাড়তি দামে বিক্রি, ২ ফিলিং স্টেশনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৮:৫৩

সাতক্ষীরা: সাতক্ষীরায় বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করায় এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টা ও দুপুর ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে আজ সকালে ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল ও ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুত রয়েছে।

সরকারের ঘোষণার পরই জেলা প্রশাসক আফরোজা আখতার জেলার ফিলিং স্টেশনগুলোয় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ দেন। এ ছাড়া ডিপো থেকে নতুনভাবে তেল আনার পর সেগুলো বর্তমান নির্ধারিত দামে বিক্রির কথা বলা হয়। তবে সকাল থেকে জেলার ফিলিং স্টেশনগুলোয় নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু করে স্টেশন কর্তৃপক্ষ। স্টেশনগুলোয় দায়িত্বরত ট্যাগ অফিসাররা বাধা দিলে জেলায় তেল বিক্রি ঘণ্টা খানেক বন্ধ রাখেন ফিলিং স্টেশনের মালিকেরা। পরে আবারও নতুন দামে বিক্রি শুরু করে। এরপর জেলা প্রশাসন থেকে অভিযান শুরু হয়। শুরুতেই শহরের এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহেদ হোসেন বলেন, মজুতকরা তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে ফিলিং স্টেশনগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। জেলাব্যাপী এই অভিযান চলবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ
১৯ এপ্রিল ২০২৬ ১৮:২৪

আরো

সম্পর্কিত খবর