Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জের মহাসড়কে হাজারো নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১১:৪০

সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দুই মাস পর পিতৃভূমি বগুড়ায় সফরে যাওয়ার পথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সড়কপথে তাকে স্বাগত জানাতে ঢল নেমেছিল নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের। তাকে একনজর দেখতে পেয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে পড়েন।

সোমবার (২০ এপ্রিল) ভোর থেকেই যমুনা সেতু পশ্চিম সংযোগ থেকে থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৯ কিলোমিটারজুড়েই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদের, কৃষকদল, শ্রমিকদল, ওলামা দলসহ সর্বস্তরের জনসাধারণ মহাসড়কের দুইপাশে অপেক্ষায় ছিলেন।

সকাল ৮টা ৩০ মিনিটে তারেক রহমান যমুনা সেতু পশ্চিম সংযোগ এসে পৌঁছলে তাকে স্বাগত জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ সর্বস্তরের জনসাধারণ। এ সময় তারেক রহমানও তার গাড়ির ভেতর থেকেই নেতাকর্মীসহ সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। দীর্ঘ সময় পর নিজ জেলায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়াকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা যুবদলের সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ডিবিএল গ্রুপ
২০ এপ্রিল ২০২৬ ১৩:১৩

আরো

সম্পর্কিত খবর