Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া পরিচয়ে আনসার পদে চাকরি, অবশেষে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ০৯:০১

গ্রেথার হওয়া মো. আব্দুর রাজ্জাক।

পাবনা: পাবনায় ৩০ বছরের বেশি সময় ভুয়া পরিচয়ে চাকরি করে টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশন পাবনার সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর।

তিনি জানান, অভিযুক্ত রাজ্জাক প্রতারণার উদ্দেশ্যে আব্দুল মাজেদ নামে অন‍্য এক ব্যক্তির নাম, ঠিকানা, শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ১৯৯৩ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ব্যাটালিয়ন আনসার পদে যোগ দেন। চাকরির সুযোগে তিনি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব খাত থেকে বেতন-ভাতা বাবদ মোট ৩৭ লাখ ২২ হাজার ৪৬১ টাকা ৮৪ পয়সা উত্তোলন করেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি দুদকে জানানো হয়। এর প্রেক্ষিতে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর