Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিটের ভেতর বিদেশি পিস্তল, সিএনজিচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ২১:১৯

কক্সবাজার: জেলার টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তল্লাশি অভিযানে ম্যাগাজিনসহ একটি পিস্তল নিয়ে এক সিএনজি অটোরিকশাচালককে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ হামিদ (৩৯)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, টেকনাফের হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ব্লকার ব্যবহার করে সিএনজিটি থামাতে সক্ষম হন এবং চালককে আটক করেন। এরপর সিএনজিটি তল্লাশি করে চালকের সিটের ভেতর থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হামিদ জানান, তিনি তার পরিচিত এক রোহিঙ্গা ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করে উখিয়া উপজেলার পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশে বহন করছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্রসহ আটক ব্যক্তিকে অস্ত্র আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পিরোজপুরে আগুনে পুড়ল ৬ দোকান
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৬

আরো

সম্পর্কিত খবর