Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৯:২৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৯:৩০

ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলায় শেখ রাজু ইসলাম (৩৮) নামে এক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের পরিবার।

শনিবার (২৫ এপ্রিল ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায় ‘মাতৃকুঞ্জ’ নামের একটি বহুতল ভবনের ৪র্থতলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

নিহত শেখ রাজু ইসলাম গোপালগঞ্জ সদরের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সে সাতক্ষিরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে। নিহতের স্ত্রী হ্যাপি আক্তার ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বিজ্ঞাপন

নিহত রাজুর স্ত্রী হ্যাপি আক্তার বলেন, ‘আজ সকালে আমি স্কুলে যাওয়ার সময় আমার স্বামী জানায় তার শরীর ভালো লাগছে না। সে বলে আমি যদি মারা যাই আমাকে ভাঙ্গা কবর স্থানে দাফন কইরো।’

নিহতের মা রাশিদা বেগম বলেন, ‘আজ দুপুরে আমার ছেলে ফোন করে বলে মা আমার আশা ভরসা তোমরা ছেড়ে দিও। আমার শারীরিক ও মানসিক ও অবস্থা ভালো না। বউয়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। আমার ছেলেকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার দাবি করছি।’

এ বিষয়ে ভবনের বাসিন্দা অ্যাডভোকেট ইকরাম আলী শিকদার বলেন, তাদের দাম্পত্য জীবনে অনেক ঝামেলা চলছিল। কিছুদিন আগে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মিলে তাদের মীমাংসা করে দেওয়া হয়।

নিহতের ভাই শেখ রাজ্জাক জানান, আমরা এক মায়ের পেটে জমজ দুই ভাই। সকালে মা আমাকে ফোন করে বলে তুই দ্রুত ভাঙ্গায় গিয়ে তোর ভাইর খবর নে‌। তোর ভাই মনে বিপদে আছে। আমি মায়ের ফোন পেয়ে দ্রুত ভাঙ্গার বাসায় এসে দেখি আমার ভাইয়ের মরদেহের পাশেই ভাবী ও দুইজন ভাতিজা পাশের রুমে বসে আছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেন তিনি।

এদিকে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলামের মৃত্যুর সংবাদ পেয়ে ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিস ও গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের ছড়িয়ে পড়লে সহকর্মীরা ও শিক্ষকরা মাতৃকুঞ্জ ভবনে ভিড় জমায়।

এবিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক হাবিব বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর