Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ১৩:১৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ও জোন স্টেশনের মুখে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়ামুখী একটি ছোট কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিনবাহী একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

বিজ্ঞাপন

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। আমরা দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে তাদের ঢাকায় পাঠিয়েছি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর