Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে হারানো ৪৭টি মোবাইলফোন উদ্ধার করে মালিকদের হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৯:১৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৩২

মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে ফিরে পাওয়া মোবাইলফোন।

রাজবাড়ী: রাজবাড়ীতে বিভিন্ন সময় হারানো ৪৭টি মোবাইলফোন এবং ১০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বুধবার (২৯শে এপ্রিল) রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলনকক্ষে প্রকৃত মালিকদের কাছে মোবাইলফোন ও টাকা হাস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম সেবা)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার পাঁচটি থানায় জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানায় ২১টি, গোয়ালন্দ ঘাট থানায় সাতটি, পাংশা মডেল থানায় সাতটি, কালুখালী থানায় আটটি ও বালিয়াকান্দি থানায় চারটিসহ ৪৭টি হারানো মোবাইলফোন এবং ১০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

হারানো মোবাইলেফোনের প্রকৃত মালিকগণ তাদের মোবাইলফোন ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা জানান, পুলিশের প্রতি তাদের আস্থা বহুগুণে বেড়ে গেছে। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘জেলা পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইলফোন উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্ত জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইলফোন উদ্ধার, বিকাশ প্রতারণা ও ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদা নজরদারি করে থাকে। মানুষের শখের মোবাইলফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।’

মোবাইল হস্তান্তরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর