Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের জন্য প্রধানমন্ত্রীর ৪৬০০ কোটি টাকার উপহার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মে ২০২৬ ২৩:৪৮

প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিলেট: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে এখন উৎসবের আমেজ বইছে। এই সফরে তিনি ৪ হাজার ৬৪৭ কোটি টাকা ব্যয়ে দুটি মেগা প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।

শনিবার (২ মে) একদিনের সফরে এসে প্রধানমন্ত্রী এই প্রকল্পগুলো উদ্বোধন করার কথা রয়েছে। এই উন্নয়ন প্যাকেজে কি কি থাকছে তা তুলে ধরা হলো-

বাসিয়া খাল খনন

১২ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার জুড়ে একসময়ের খরস্রোতা নদী বর্তমানে বাসিয়া খাল। এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এতে ৫টি উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন।

সুরমা পাড়ের মেকওভার

৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন, বন্যা নিরোধক বাঁধ এবং ফ্লাড ওয়াল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে সিলেট সফরকালে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি স্মৃতিচারণ করে বলেছিলেন, শহিদ জিয়ার হাতে শুরু হওয়া বাসিয়া খনন কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে পূর্ণতা পেতে যাচ্ছে। একদিকে কৃষকের পানির নিশ্চয়তা এবং হারানো নৌপথের পুনরুদ্ধার- সব মিলিয়ে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে যাচ্ছেন এ অঞ্চলের মানুষজন।

এদিকে সিসিক সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশনের ৪ হাজার ৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রকল্পের আওতায় রয়েছে সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধণসহ বন্যা প্রতিরোধী ও অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী।

সফরের অন্যান্য কর্মসূচি

প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে ক্রীড়া কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি ঐতিহ্যবাহী ‘আলী আমজদের ঘড়ি’ এলাকা পরিদর্শন এবং জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

প্রস্তুতি ও নিরাপত্তা

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসন, সিটি করপোরেশন এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুরো শহরকে সাজানো হয়েছে নতুন সাজে, জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর