Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী‌তে ২০‌ কে‌জি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৫:৩৭

উদ্ধার হওয়া গাঁজা।

রাজবাড়ী: রাজবাড়ী‌র গোয়ালন্দে নারীসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্প। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও তিনটি মোবাইলফোনও জব্দ করা হয়।

শ‌নিবার (২ মে) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছেন।

আটককৃত ব্যক্তিরা হ‌লেন রাঙামাটি জেলার না‌নিয়ারচর থানার ইসলামপুর গ্রা‌মের আব্দুর রব হাওলাদারের ছে‌লে মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কু‌মিল্লা জেলার চা‌ন্দিনা থানার অলিপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার ছে‌লে মো. লিটন (২৭) এবং লিট‌নের স্ত্রী মরিয়ম বেগম (২৫)।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, শুক্রবার (১ মে) দিবাগত রা‌তে গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়‌কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র‌্যাব-১০। এ সময় এক‌টি যা‌ত্রীবা‌হী বাস তল্লা‌শি ক‌রে ২০ কে‌জি গাঁজাসহ তিনজন‌কে আটক ক‌রা হয়। জব্দ করা গাঁজার দাম প্রায় ৬ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানা‌নো হয়, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধ‌রে দেশের সীমান্তবর্তী এলাকা ‌থে‌কে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। জব্দ করা মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‌গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর