Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৭:২২

ভবন উদ্বোধনের মুহূর্ত।

বান্দরবান: বান্দরবানে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে এলজিইডির অর্থায়নে নির্মিত প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. আব্দুর রহমান ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘এলজিইডির ৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নতুন এই ভবনটি জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকদের কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক সেবা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও ভবনটি সহায়ক হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই নবনির্মিত ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিক্ষার পরিবেশ উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর