Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পিকআপের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ মে ২০২৬ ২০:৪৮

‎বরিশাল: ‎বরিশাল-ঝালকাঠি মহাসড়কের প্রতাপ বাজার এলাকায় পিকআপের ধাক্কায় মো. খালেক হাওলাদার (৭০) নামে এক পথচারীর নিহত হয়েছেন। শনিবার (২ মে ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত খালেক হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বারইগাতী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, নিহত খালেক বরিশাল থেকে এসে প্রতাপ বাজারে নেমে বাড়ি যাওয়ার উদ্দেশে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঝালকাঠি থেকে আসা নীল রঙের বিদ্যুৎ বিভাগের একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মহাসড়কের পাশে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ঘাতক পিকআপটি ধাওয়া করলেও বৃষ্টির কারণে সেটিকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাব আলী জানান, ঘটনা জানার পরপরই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।