Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৩:৫৫

কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়ান (৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) মধ্যরাতে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত রায়ান মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাবিব আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১ মে হামের উপসর্গ নিয়ে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট ৯ জন শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মার্চ মাসের মাঝামাঝি সময়ে জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৪৭ জন শিশু। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ জন শিশু ভর্তি হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর