পাবনা: পাবনা পৌরশহরে আবাসিক লাকি হোটেল থেকে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ৩টার সময় পৌর শহরের নন্দন গলি আবাসিক লাকি হোটেল থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকে আবাসিক হোটেলের চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে হোটেলের তিনতলায় একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে।
এ ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ পালিয়েছে বলেও জানান তিনি।