Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২০:৩৫

চট্টগ্রাম: জেলার সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও আইসবার উৎপাদন এবং অনুমোদনহীন নকল লেবেল ব্যবহার করে বাজারজাত করার দায়ে ২ প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) সাতকানিয়ার পশ্চিম কাঠগড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানকালে আলিফ আইসক্রিম ফ্যাক্টরিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করছিল। পাশাপাশি অনুমোদনহীন ও নকল লেবেল ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইদিন নাহিয়ান আইসবার নামের আরেকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে আইসবার উৎপাদনের দায়ে মালিকপক্ষকে একই আইনে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর