Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাগমারায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১২:২৩

– ছবি : প্রতীকী

রাজশাহী: রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হওয়া সাজেদুর রহমানের (৩২) মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৮ মে) সকাল সাতটার দিকে উপজেলার সূর্যপাড়া এলাকার ফকিন্নি নদীর বেলী ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাজেদুর রহমান সূর্যপাড়া গ্রামের মৃত আমির মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে নৌকায় নদীতে যান সাজেদুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুসন্ধান চালিয়ে নদী থেকে সাজেদুর রহমানের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ হওয়া যুবককে উদ্ধারের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর