Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৬:০৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওই যুবকের নাম সাকিব (২৬)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোকজন বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা সাকিবকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) মনির হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর