Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি করপোরেশন ও উপজেলার চুড়ান্ত অনুমোদনে বগুড়ায় আনন্দ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ২২:১৯

ঢাকা: বগুড়া সিটি করপোরেশন ও মোকামতলাকে উপজেলা হিসেবে চুড়ান্ত অনুমোদন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর নবাব বাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় মিছিলে অংশগ্রহনকারীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশেষ করে ব্যান্ড পার্টির বাজনার তালে তালে নেচে গেয়ে আনন্দ প্রকাশ এবং প্রধানমন্ত্রীকে এ জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মিছিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, মনিরুজ্জামান মনি, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার এর ১২০তম বৈঠকে অনুমোদন দেয়া হয় বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব। এটি দেশের ১৩তম সিটি কর্পোরেশন। এ খবরে বগুড়াজুড়ে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে চলছে উচ্ছ্বাস ও অভিনন্দন ও শুভেচ্ছার পালা।

বগুড়া মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি এইচ মিটন জানান বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার মাধ্যমে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহরের আধুনিক নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ, সড়ক যোগাযোগ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত হবে।

সারাবাংলা/ইউজে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর