Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রংপুরে ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল আসাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৭:১৯

ভূমিকম্প। ফাইল ছবি

রংপুর: রংপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তবে এর উৎপত্তিস্থল আসামের আলুপাড়া বলে জানা গেছে।

শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে এ কম্পন টের পান রংপুরের স্থানীয় বাসিন্দারা।

রংপুর আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর