Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আনিসুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৮:৫৬ | আপডেট: ১৪ মে ২০২৬ ২৩:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। ছবি কোলাজ: সারাবাংলা

রংপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সহকারী সচিব মো. সুলতান আহমেদ এই প্রজ্ঞাপনে সই করেছেন। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী- অধ্যাপক ড. আনিসুর রহমান যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর অথবা তার বাধ্যতামূলক অবসরগ্রহণের তারিখ পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক ড. আনিসুর রহমানকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি যেকোনো সময় তার এই নিয়োগ বাতিল করতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর