টাঙ্গাইল: টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।
স্থানীয় এলাকাবাসী জানান, রোববার সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে মরদেহ বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবার জানান, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মাগরিবের নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।