Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ২০:০৫

লালপুর থানা, নাটোর।

নাটোর: জেলার লালপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গোপালপুর এলাকায় নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলের পিছনের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম সজীব কর্মকার (২৫)। তিনি উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলের পিছনের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর