Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ০০:৪৩

কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

সোমবার (১৮ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার বাড়ইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।

গ্রেপ্তাররা হলেন- মিরপুর উপজেলার বলিদাপাড়া এলাকার সুলতান মালিথার ছেলে দিপু মালিথা (২৮) এবং একই উপজেলার তালবাড়িয়া এলাকার মৃত আউয়াল মোল্লার ছেলে আরিফুল মোল্লা (৩০)।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাড়ইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে ২ হাজার ৮৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাদের মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।