Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধার করেছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১১:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর: পিরোজপুরে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল উদ্ধার করেছে জেলা পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা এ উদ্ধার অভিযান পরিচালনা করে। জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে মঠবাড়িয়া থানা এলাকায় সর্বাধিক ১০টি, নাজিরপুরে ৮টি, জিয়ানগরে ৩টি, নেছারাবাদে ২টি এবং পিরোজপুর সদর ও ভান্ডারিয়া থানায় ১টি করে মোবাইল ফোন রয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংকেন্দ্রিক অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের সাইবার টিম নিয়মিত কাজ করছে। তিনি সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত ও আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রতারণা বা মোবাইল হারানোর ঘটনায় দ্রুত থানায় সাধারণ ডায়েরি করলে প্রযুক্তির সহায়তায় অনেক ক্ষেত্রেই মোবাইল উদ্ধার সম্ভব হয়।

এসময় জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা আইসিটি শাখার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর