Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৩:৫২ | আপডেট: ১৯ মে ২০২৬ ১৩:৫৩

মরদেহের প্রতীকী ছবি।ফাইল ছবি

গাইবান্ধা: জেলার সদর উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ ছয়জন। মঙ্গলবার (১৯ মে) সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় মুরগি পরিবহণের কাজে নিয়োজিত একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মিয়া (৪০) নামের এক ব্যক্তি ও অজ্ঞাত আরও একজনসহ দুইজন নিহত হন। অটোরিকশায় থাকা আহত আরও ছয়জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর