Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (২০ মে) রাত পৌনে ১০টার দি‌কে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আমিন ব্যাপারী (৪৫)। তিনি বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের মৃত ছালেক শেখের ছেলে রিয়াজ শেখ (৫০) এবং আদম কাজীর ছেলে কালাম কাজী (৫০)। তারা পশু ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে সিলেটগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায়। এতে কিছুসময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর