Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৯:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গণপিটুনির পর ইমরান সরকার (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবককে গ্রেফতার করা হয়। এর আগে, সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার একটি গ্রামে লিচুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল ভুক্তভোগী ওই শিশু। এ সময় অভিযুক্ত ইমরান শিশুটিকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ইমরানকে গণপিটুনি দিয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদে আটকে রাখে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, ওইদিন রাতেই ইমরানকে মুচলেকায় মুক্তি দেয় পুলিশ। বিষয়টি জানাজানি হলে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ইমরান সরকারের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ইমরান সরকারকে গ্রেফতার করে পুলিশ।

তবে মুচলেকার বিষয়টি অস্বীকার করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর