Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন গোপালগঞ্জে সড়কে ঝরল ৫ প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১৩:১৬

মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উলটে যায় বাসটি। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ: জেলার সদর উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে একটি বাস উলটে গেছে। এতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন দুপুর ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহতদের মধ্যে দু’জন মোটরসাইকেল আরোহী ও তিনজন বাসযাত্রী। এ ছাড়া আহতরা বাসযাত্রী। তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর