Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৬:২১

ভোমরা স্থলবন্দর।

সাতক্ষীরা: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। এতে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।

সোমবার (১ জুন) সকাল থেকে বন্দরের সবধরনের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল, পণ্য খালাস ও লোড-আনলোড কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে।

ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা বলেন, ‘ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।’

প্রসঙ্গত, ঈদ উপলক্ষ্যে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর