Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের ৪ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১৯:১৫

দুর্ঘটনায় নিহত সাইমুন ইসলাম

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের ৪ দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম সাগর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রিফাত।

শনিবার (৬ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। এর আগে, শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর একই এলাকার সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের পর শুক্রবার রাতে বন্ধু রিফাতকে সঙ্গে নিয়ে চরএলাহী বাজার থেকে মোটরসাইকেলে ঘুরতে বের হন তিনি। পথে জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সাগর ও রিফাত দুজনই গুরুতর আহত হন। পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা জানান, সাগরের বাবা-মা উভয়েই সৌদি আরব প্রবাসী। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হলে সাগরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। পরে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘ঘটনাটি নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর