Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৬:৪৬

দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার।

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

রোববার (৭ জুন ) ভোর ছয়টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়কে জেলার মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেশমা বেগম সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি প্রাইভেটকার মধুখালীর গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচী‌রে সজোরে আঘাত করে। এতে গাড়ির তিনজন যাত্রী আহত হন। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গি‌য়ে তাদের কে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশমা বেগমকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

করিমপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘নিহত রেশমা বেগম তার মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরায় যাচ্ছিলেন। সঙ্গে তার স্বামী ও ৫ বছর বয়সী একটি মেয়ে ছিলেন। তারা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হেফাজতে নেওয়া হ‌য়ে‌ছে। নিশ্চিত দুর্ঘটনার প্রমাণ থাকায় ও তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে মর‌দেহ‌টির পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়‌টি প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর