Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে মাছের আড়ত নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৯:০০

সংঘর্ষ। প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার ধর্মপাশায় মাছের আড়ত নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাসিম মিয়া (৩৮) নামের একজন নিহত হয়েছেন।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সুনই গ্রামে কারির বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম মিয়া (৩৮) সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ধর্মপাশার সুনই গ্রামের নাসিম মিয়া ও আনু মিয়ার মধ্যে কারির বাজারে মাছের আড়ত নিয়ে বিরোধ চলছে। যার সূত্র ধরে রোববার দুপুরে নাসিম মিয়া ও আনু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নাসিম মিয়া। পরে স্থানীয়রা ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর