Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোল থেকে ছিটকে রাস্তায় শিশু, বাঁচাতে গিয়ে বাইকারও নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২৩:২৫ | আপডেট: ৭ জুন ২০২৬ ২৩:২৭

নিহতদের মরদেহ উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

পাবনা: জেলার ঈশ্বরদীতে সিএনজি অটোরিকশায় চলন্ত অবস্থায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী আলিফ নামে এক শিশু নিহত হয়েছে। এসময় ওই শিশুটিকে বাঁচাতে গিয়ে একই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছেন।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ (৮)। তবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি।

পাবনা পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। ওই অটোরিকশায় আরো যাত্রী ছিল। পথিমধ্যে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি সামান্য কাঁত হয়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে বাইরে সড়কের ওপর পড়ে।

বিজ্ঞাপন

ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দিয়ে নামার পর চালক গাড়ি নিয়ে চলে যায়। একই সময় এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দু’জনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে শিশু আলিফের মা আহত হন। আহত অবস্থায় শিশু আলিফের মা-কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

ভূমিকম্পে কাঁপল দেশ
৭ জুন ২০২৬ ২৩:৫৫

আরো

সম্পর্কিত খবর