Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বাসের চাকা বিস্ফোরণ হয়ে পিলারে ধাক্কা, নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ০৮:৪০

পিলারে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি।

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাকা বিস্ফোরণ হয়ে পিলারে ধাক্কা লাগলে একজন নারী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় বৈরাগীগঞ্জ দমদমা ব্রিজ সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা মারে।

এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে চাকা ফেটে যাওয়ার পর বাসটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে।

সারাবাংলা/এএ