Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোংলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৬:২০

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক।

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজের কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী বাস আরমান এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৫৭) সঙ্গে মোংলা হতে গ্যাসভর্তি করে খুলনাগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-০৯৫৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

খবর পেয়ে মোংলা বন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের নিয়ে আহতদের উদ্ধার করে। আহত যাত্রীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এমরান হোসেন জানান, আহত এক হেলপার (চালকের সহকারী) ও এক যাত্রীকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ বাস ও ট্রাক দু’টি জব্দ করেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর