Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোকনপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৪:২১

পুশ-ইনে সহায়তার অভিযোগে আটক ৭ জন

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সোমবার দিবাগত রাতে ওই নারীকে পুশ-ইনের চেষ্টা করা হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর এর বিপরীতে বিএসএফের সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে। ওই নারী সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

এদিকে সীমান্তে পুশ-ইনে সহায়তা করার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। তারা গোমস্তাপুর থানা পুলিশের হেফাজতে আছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর