Friday 19 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ১৪:২৬

পানিতে ডুবে মৃত্যু। প্রতীকী ছবি

টাঙ্গাইল: জেলার দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার এক পর্যায়ে বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নামে তারা। গোসলের এক পর্যায়ে তারা হঠাৎ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দেলদুয়ার থানার ডিউটি অফিসার এস এ হাবিব জানান, মরদেহ থানা নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর