Tuesday 23 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভেজাল লুব অয়েলসহ কাঁচামাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ২০:৩৩

ভেজাল লুব অয়েল উৎপাদনকারী কারখানায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান।

চট্টগ্রাম: জেলার কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে ভেজাল পণ্য উৎপাদন ও মজুদের দায়ে মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা ও কারখানাটিকে ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

সোমবার (২২ জুন) বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

ভেজাল লুব অয়েল উৎপাদনকারী কারখানায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান।

ভেজাল লুব অয়েল উৎপাদনকারী কারখানায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা তথ্য পায় যে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে। অভিযানকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির বিভিন্ন কাঁচামাল এবং উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া উপকরণগুলোর মধ্যে পুনঃপ্রক্রিয়াজাত তেল ব্যবহার করে তৈরি করা ভেজাল লুব অয়েলও রয়েছে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল তৈরি ও মজুদের দায়ে মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটিকে ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

জনস্বার্থ, ভোক্তা অধিকার এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর