Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়েবহির্ভূত সম্পর্কে কলহ, স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ২৩:৩১

প্রতীকী ছবি

‎পাবনা: স্বামীর বিয়েবহির্ভূত সম্পর্কের ঘটনায় পারিবারিক কলহের জেরে পাপিয়া খাতুন (৩৪) নামের প্রবাসীর এক স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎বুধবার (২৪ জুন) দুপুর একটার দিকে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোগাছি গ্রামের বিল্ডিং বাড়ি থেকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, পাপিয়া ওই এলাকার সৌদি প্রবাসী হুমায়ুন কবীর সরদারের স্ত্রী ও প্রতিবেশী আব্দুর রশিদ শেখের মেয়ে। এক মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন তিনি।

বিজ্ঞাপন

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদের আগে প্রবাস থেকে ছুটিতে বাড়িতে আসেন হুমায়ুন কবির সরদার। এর পর একটি মেয়ের সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকত। মঙ্গলবার তাদের পরিবারের মধ্যে ঝগড়া ও মারামারি মতো ঘটনা ঘটে। আজ শয়নকক্ষের দড়জা ভেঙে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

‎‎পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রুমের ভেতর ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস নেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে স্বামীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’

সারাবাংলা‎/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর