Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ঘেরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৭:৩৮

শিশু সিজাদের মরদেহ।

খুলনা: জেলার রূপসায় ঘেরের পানিতে ডুবে সিজাদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকার মদিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিজাদ জয়পুর গ্রামের মদিনা সড়কের বাসিন্দা মুরাদ শরীফের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো।

স্থানীয়রা জানান, দুপুরে শিশু সিজাদ মদিনা সড়কের পাশে অবস্থিত ইব্রাহিমের ঘেরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে রাস্তার পাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ঘেরের পানিতে নেমে তল্লাশি চালিয়ে সিজাদকে উদ্ধার করে। উদ্ধারের পরপরই তাকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিজাদকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর