Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৩:১৭

নদীর পানি হু হু করে ঢুকছে লোকালয়ে।

কুড়িগ্রাম: উজানের ঢলে ও ভারি বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে দুধকুমার নদ অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নিচু এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে, শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

তিস্তা নদীর পানি বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। তবে সেগুলো এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘উজানে ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৩ থেকে ৪ দিন পানি আরও পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে প্লাবিত হয়ে পড়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের কাঁচা সড়ক, পাট, বাদাম ও বিভিন্ন প্রকার শাক সবজি ‘

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজির রহমান জানান, ‘৯ টি উপজেলায় বন্যা পানিবন্দি পরিবারের সহায়তায় জন্য শুকনো খাবার ৮ শত প্যাকেট, জিআর চাউল ২৭৫ মেট্রিক টন ও নগদ টাকা ১ লাখ ৬৮ হাজার বরাদ্দ দেওয়া হয়েছে।’

 

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর