Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৪:০২

দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে।

চট্টগ্রাম: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত ৪টার দিকে সেতুটি ভেঙে পড়ে।এ ঘটনায় বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্র জানায়, বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত সেতুটির নিচ দিয়ে প্রবাহিত পানির তীব্র স্রোত কয়েক দিন ধরেই বৃদ্ধি পাচ্ছিল। শুক্রবার রাতে স্রোতের চাপ সহ্য করতে না পেরে সেতুর একটি বড় অংশ হঠাৎ ধসে পড়ে। এরপর নিরাপত্তার স্বার্থে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, ‘প্রবল পানির স্রোতে গতকাল রাত ৪টার দিকে সেতুটি ভেঙে পড়ে। এসময় সেতুতে যান চলাচল ছিল না। সেতুটি সড়ক ও জনপথ বিভাগের। তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানিয়েছি।’

পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া সেতুটি ভেঙে পড়ায় রাঙ্গুনিয়া উপজেলা হয়ে বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ এখন বন্ধ আছে বলে জানান দেবব্রত দাশ।

তিনি বলেন, ‘কর্ণফুলী নদীতে পানি বাড়ায় রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান এলাকা থেকে নদীর অপর পাড়ে যে ফেরি চলাচল করত সেটিও বন্ধ আছে।’

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর