Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শাহজাহানপুরে বাসচাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২২:৪৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে একটি কোম্পানির স্টাফবাসের চাপায় অজ্ঞাত (৫৫) এক নারী নিহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহজাহানপুর ফ্লাইওভার ঢালে খলিলের গোস্তের দোকানের সামনে ঘটনাটি ঘটে। পরে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা বাসের যাত্রী গালিব সাইফুল্লাহ জানান, তারা হেমায়েতপুরে আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন কোম্পানিতে চাকরী করেন। ডিউটে শেষে তারা স্টাফ বাসে করে ঢাকার ফিরছিল। আর শাহজাহানপুর ফ্লাইওভারের ঢালে দিয়ে রাস্তা পার হচ্ছিল ওই নারী। এ সময় বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই নারীর কাছে কোনো মোবাইল বা অন্যকিছু পাওয়া যায়নি। কোম্পানির বাসটি থানা পুলিশ নিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর