Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৫

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামর এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিল ২ নং গেটের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় অন্য পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল হামিদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ জাহাপুর গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম খান। তিনি পেশায় একজন পাঠাও চালক ছিলেন এবং থাকতেন তেজগাঁও কুনিপাড় এলাকায়।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কামরুজ্জামান দিপু জানান, তিনি রাস্তা পার হচ্ছিলেন, এমন সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।