Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কামরাঙ্গীরচরে হোস্টেলের টয়লেট থেকে কর্মচারীর গলাকাটা মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৩:০২

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের একটি শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুব আলী (২৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত হিসেবে টয়লেট থেকে তিনটি ব্লেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১টার দিকে লেকপাড় ম্যাটাডোর কোম্পানির হোস্টেলে এ ঘটনা ঘটে। প্রথমে গুরুতর আহত অবস্থায় কারখানার সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালে মেটাডোর কোম্পানির সহকারী ম্যানেজার বজলুর রহমান বলেন, রাতে হোস্টেলের নিরাপত্তাকর্মীর ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে বাথরুমে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখি ইয়াকুব আলীকে। এরপর অন্য কর্মচারীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ম্যাটাডোর কারখানার পাশে তাদের হোস্টেল। একটি কক্ষে ৮ জনের মত কর্মচারী থাকে। রাতে সবাই ডিউটিতে ছিল। ইয়াকুবেরও রাতে ডিউটি ছিল। রাত ১টার দিকে ভাল লাগছে না বলে কারখানা থেকে বাসায় আসে। এর কিছুক্ষণ পর তাকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমরা কিছুই জানাতে পারেননি তিনি।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, আলামত হিসেবে টয়লেট থেকে তিনটি ব্লেড উদ্ধার করা হয়েছে। তাকে কেউ হত্যা করেছে নাকি নিজের গলা নিজেই কেটেছে এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর