Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ০০:০৯

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: কামরাঙ্গীরচরের টেকেরহাটিতে ওয়াজ উদ্দিন স্কুলের পাশে একটি প্রিন্টিং কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কামরাঙ্গীরচরের টেকেরহাটিতে ওয়াজ উদ্দিন স্কুলের পাশে একটি প্রিন্টিং কারখানায় আমরা রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ১১টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। হাজারীবাগ ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তালহা বিন জসিম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর