Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ললিপপ কিনতে গিয়ে ফেরা হলো না শিশু তাকওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২১:৩৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কদমতলির রায়েরবাগে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় সুমাইয়া নুর তাকওয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে দোকান থেকে ললিপপ কিনতে বের হয়েছিল।

বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে কদমতলি বাজার রায়েরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তাকওয়ার নানী মর্জিনা বেগম বলেন, তার মেয়ে কান্তা আক্তার স্বামী নুর আলম খান ও তিন মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জ সিদ্ধরগঞ্জ পাঠানতলি এলাকায় থাকে। তকওয়ার বাবা সেখান মুদির ব্যবসা রয়েছে। তাকওয়া স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণিতে পড়তো। তিন বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

বিজ্ঞাপন

মর্জিনা বেগম জানান, তার নিজের বাসা কদমতলীর রায়েরবাগ বাজার এলাকায়। সকালে তিন মেয়েকে নিয়ে তাকওয়ার মা কান্তা আক্তার নারায়ণগঞ্জ থেকে রায়েরবাগে তার বাসায় বেড়াতে এসেছেন। বিকেলে নানী, মা ও বোনদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল শিশুটি। নানীর বাসার কিছুটা দূরে যাওয়ার পর ললিপপ খেতে নানীর কাছে আবদার করে তাকওয়া। তখন নানী ১৫ টাকা দেন তিন বোনের জন্য তিনটি ললিপপ কিনতে। সেই টাকা হাতে নিয়ে দৌড়ে দোকানে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ব্যাটরিচালিত দ্রুত গতির রিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কদমতলি থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর