Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ২৩:১৫

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর বংশাল নয়াবাজার এলাকার একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দুপুরে নয়াবাজার বাগডাসা লেনের ৫তলা একটি বাড়ির ২য় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার দুপুর ১টার দিকে ২য় তলার ওই বাসার ভিতরে লাইট জ্বলতে দেখে তাকে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে রুমের বাহির থেকে জানলার পর্দা সরিয়ে ভিকটিমের পা-বাঁধা অবস্থায় দেখতে পান। তখন তিনি প্রতিবেশীদের ডেকে বিষয়টি দেখান। এরপর ৯৯৯-এ মাধ্যমে থানার সংবাদ দেন। ঘটনাস্থল গিয়ে বাসার দরজা ভেঙে ভিতরে ঢুকা হয়। ভিতরে ওই ব্যক্তিকে খাটের ওপর মৃত অবস্থায় পাওয়া যায়। তার হাত-পা গামছা দিয়ে বাঁধা। আর মুখ জানলার পর্দা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।

জানা গেছে, নিহত নিসার আলী যশোর জেলার সারসা উপজেলার শ্যামলগাছি গ্রামের মৃত হযরত আলী মুন্সীর ছেলে। সে ওই নয়াবাজারের বাসায় একাই ভাড়া থাকতো এবং ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। নিহত নিসার আলীর ছেলে ইমরান ঢাকা নিউ মডেল কলেজ অনার্স শেষ বর্ষে লেখাপড়া করেন। ইমরান থাকেন মানিকনগর কুমিল্লা পট্টিতে।

বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর