Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসির কাজ করার সময় ৬ তলা থেকে পড়ে যুবকের মত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৭:২৮

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডায় এসির কাজ করার সময় ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে ফাহিম (২০) নামে এক যুবক মারা গেছেন।

শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে মধ্য বড্ডা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ফাহিমের সহকর্মী মো. রিফাত জানান, তারা বাড্ডায় ‘ইলেক্ট্রা হাব’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করে। সকালে তারা কয়েকজন মিলে মধ্যবাড্ডা বউবাজার এলাকার একটি বাসায় যায় এসি লাগানোর জন্য। সেখানে ছয় তলার ছাদে কাজ করার সময় নিচে পড়ে ফাহিম গুরুতর আহত হন। এর পর সেখান থেকে তাকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ফাহিমের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ধীতপুর গ্রামে। তিনি বর্তমানে বাড্ডা আদর্শনগর এলাকায় একটি মেসে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বাড্ডা থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর